সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে হামলার দাবি হুতিদের
সৌদি আরবের সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার তারা জানিয়েছে, রিয়াদের বিমান হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, তাদের অভিযানের লক্ষ্যবস্তু ছিল সৌদির খামিস মুশাইতে কিং খালিদ বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও গোলাবারুদের গুদাম। সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলার আগে সৌদির সিভিল ডিফেন্সের পক্ষ থেকে খামিস মুশাইত ও আবহা শহরে সতর্কবার্তা জারি করা হয়। খামিস মুশাইতের এক বাসিন্দা এএফপিকে বলেন, তিনি তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর আগুন ধরে দীর্ঘ সময় জ্বলতে থাকে। হ...