নতুন সমীকরণে ডিপসিক বিতর্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির কৌশল বাগিয়ে নেওয়ার অভিযোগে চীনা সংস্থার বিরুদ্ধে সারাবিশ্বে সতর্কবার্তা জারি করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনৈতিক বার্তার ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সারাবিশ্বে মার্কিন কূটনীতিকদের কয়েকটি দেশের সরকারি মুখপাত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অভিযোগে যুক্তরাষ্ট্র বলছে, চীনা সংস্থা মার্কিন এআই মডেল থেকে তথ্য সংগ্রহ করে নিজস্ব প্রযুক্তি তৈরি করছে। ইতোমধ্যে বার্তাটি বিশ্বের কয়েকটি দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এতে বলা হয়, প্রতিপক্ষ শক্তি মার্কিন এআই মডেল থেকে তথ্য সংগ্রহ ও তা ব্যবহার করেছে– একে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করতে হবে...