রবীন্দ্রনাথের সাহিত্য-দর্শন এখনও সমান প্রাসঙ্গিক
সময়ের সীমানা অতিক্রম করে যে ক’জন স্রষ্টা এখনও বাঙালির বোধ, চিন্তা ও সৃজনজগৎকে আলোড়িত করেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের শীর্ষে। জন্মের দেড়শ বছরের বেশি সময় পরও তাঁর সাহিত্য, দর্শন ও মানবিকতা নতুন আলোচনার জন্ম দেয়। গতকাল সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্র...