শুধু পদ নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী
শুধু পদ পেতে হবে তা নয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেকেই সরকারের অংশ বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী৷ আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন। মহিলা দলের নেত্রীদের উদ...