‘কখনোই, কোনোভাবেই ভুলব না’—যেভাবে ৯/১১-এর ২৫ বছর স্মরণ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরণ করেছে দেশটি। হামলায় নিহত প্রায় ৩ হাজার মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে নিউইয়র্ক ও ওয়াশিংটনসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসব আয়োজনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টরা। শুক্রবার পেন্টাগনে আয়োজিত স্মরণসভায় নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটন এবং তাদের স্ত্রীরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছি...