কেন বুদ্ধির মুক্তি আন্দোলনের পুনর্জাগরণ প্রয়োজন
ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের উদ্যোগে ১৯২৬ সালে সংগঠিত বুদ্ধির মুক্তি আন্দোলন এ বছর শতবর্ষে পদার্পণ করেছে। এ আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন কাজী মোতাহার হোসেন। ‘আনন্দ ও মুসলমান গৃহ’ প্রবন্ধে তিনি বলেছিলেন–‘মুসলমানের যে গৃহ নেই, তার একটা কারণ, আনন্দের উপকরণের অভাব। মুসলমান গান গাইবে না, ছবি আঁকবে না, এককথায় মনোরঞ্জনকর ললিতকলার কোনো সংশ্রবেই থাকবে না। মুসলমান পুরুষরা কেবল কাজ করবে, আর ঘর শাসন করবে; মেয়েরা কেবল রাঁধবে বাড়বে, আর বসে বসে স্বামীর পা টিপে দেবে; তা ছাড়া খেলাধুলা, হাসিতামাশা বা কোনো প্রকার আনন্দ তারা করবে না–সব সময় আদব-কায়দা নিয়ে দুরস্ত হয়ে থাকবে। মুসলমান বাপে...