জাতীয় কনভেনশনে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা
‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’—এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হলো লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আয়োজিত এ কনভেনশনে ৪৫টি জেলা থেকে প্রায় ৫৫০ জন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি যুক্ত হন। আরও ছিলেন শিক্ষক, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় কনভেনশন উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক নুরুল কবীর। এরপর সংস্কৃতিকর্মীদের শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামশেদ আনোয়ার ত...