যুক্তরাষ্ট্রের ২৫ বছরের যুদ্ধে দেশে দেশে মানবিক পরিণতির চিত্র যেমন
চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে আল-কায়েদা হামলা চালায় ২৫ বছর আগে। ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়। এরপর শুরু হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একের পর এক যুদ্ধ। ২০০১ সালের পর থেকে প্রতি বছরই বিশ্বের কোথাও না কোথাও মার্কিন বাহিনী বোমা হামলা চালিয়েছে। এতে বিপর্যস্ত হয়েছে লাখো মানুষের জীবন। ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে আগ্রাসন শুরু হয় ২০০৩ সালে। সে সময় শিক্ষার্থী ছিলেন ওমর (ছদ্মনাম)। আল জাজিরাকে তিনি বলেন, এরপর সবকিছু বদলে গেছে। গত ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযান ও যুদ্ধে মানবিক পরিণতি বরণ করেছে অন্তত আটটি দেশের...