পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার মানুষ উপকৃত হবেন: পানি সম্পদমন্ত্রী
পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে একেনেকে এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে। আজ শুক্রবার বিকেলে কুষ্টিয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্পভুক্ত গড়াই অনেক স্ট্রাকচার নির্মাণ স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, এই অঞ্চলে বর্ষায় নদী ভাঙন ও বন্যায় মানুষের বিপুল ক্ষতি হয়। আবার শুষ্ক মৌসুমে নদীতে লবণাক্ততা বেড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় উপকূলভাগের জীববৈচিত্র্য। সব দিক বিবেচনায় এই প্রকল্প বাস্তবা...