হোগলা পাতায় বোনা সচ্ছলতা
কৃষক স্বামীর একার আয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছিল। তাই অভাব দূর করতে কয়েক বছর আগে হোগলা পাতার পণ্য তৈরির কাজ শুরু করেন সালমা আক্তার। দৈনন্দিন কাজের ফাঁকে এই পণ্য তৈরি করে এখন মাসে পাঁচ-ছয় হাজার টাকা উপার্জন করছেন তিনি। এ আয়ে সংসারে আর্থিক অবদান রাখার পাশাপাশি এই নারী স্বাবলম্বী হয়েছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সালমা আক্তারের মতো পাঁচটি গ্রামের এক হাজারের বেশি পরিবার হোগলা পাতার পণ্য বানিয়ে নিজেদের আর্থিক দুর্দশা কাটিয়েছে। এ ব্যবসায় নেমে তরুণ উদ্যোক্তাদেরও ভাগ্য বদলেছে। হোগলা পাতার তৈরি কারুপণ্যের মধ্যে রয়েছে ব্যাগ, ঝুড়ি, বাক্স, ফুলদানি, বসার পাটি, ফ্লোরম্যাট, টেবিল রানার, পাপোশ, টব, টুপি। বা...