অবৈধ নির্মাণে জিরো টলারেন্স, শপথের দিনই কড়া পদক্ষেপ শুভেন্দুর
নির্বাচনের আগে অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই অবস্থানের বাস্তব প্রতিফলন দেখা গেল কলকাতায়। তিলজলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অবৈধ কারখানায় বুধবার সন্ধ্যায় বুলডোজার অভিযান চালায় প্রশাসন। মঙ্গলবার কলকাতার তিলজলার জি জে খান রোডের একটি পাঁচতলা চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রজত আলী মোল্লা ও মোহাম্মদ হাসানুর জামান নামে দুই শ্রমিক নিহত হন। আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর তদন্তে নেমে প্রশাসন জানতে পারে, ভবনটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল এবং সেখানে প...