ল্যাপটপ নির্বাচনে স্ক্রিনের গুরুত্ব
ভাবছেন, ল্যাপটপ কিনবেন। কিন্তু ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না কোন ধরনের ফিচার, স্পেসিফিকেশন ও কারিগরি দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ব্র্যান্ডের অগণিত অপশন থাকায় কোন ল্যাপটপ থেকে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাবে, তা নির্বাচন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। অনেকে আবার বিভ্রান্তও হন। অনেক খরচ করে শেষমেশ যথার্থ ল্যাপটপ নাও নির্ধারণ করতে পারেন। আবার কম খরচেই পেয়ে যেতে পারেন হাইএন্ড ল্যাপটপ, যদি ধারণা সময়োপযোগী হয়। ল্যাপটপ কেনার আগে অবশ্যই তিনটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রথমটি হলো আপডেট হার্ডওয়্যার। অন্যটি হলো ভালো কাজের সক্ষমতা। উইন্ডোজ, না ম্যাক– এমন বিতর্ক চলে আসে। বাজেট সাশ্রয়ী...