চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩৪
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে বিভিন্ন অপরাধে ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জ জানিয়েছে, বিভাগের ১১টি জেলায় ২৪ ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৪৪ জনকে। তাদের মধ্যে ৬৭ জন মাদক কারবারি, ৮ জন মাদক বহনকারী এবং ১৬৯ জন মাদকসেবী রয়েছেন। এ ছাড়া নিয়মিত মামলায় ১১৬ জন,...