নাটকীয় ম্যাচে শেষ চারে সাবালেঙ্কা
ইউএস ওপেনে দারুণ এক লড়াইয়ের পর শেষ চার নিশ্চিত করেছেন আরিনা সাবালেঙ্কা। লিন্ডা নোসকোভার কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৭-৬ (৭-১), ৩-৬, ৭-৬ (১০-৭) গেমে জিতেছেন দ্বিতীয় বাছাই এই বেলারুশিয়ান তারকা। এই জয়ের মাধ্যমে টানা ষষ্ঠবার ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন সাবালেঙ্কা। পাশাপাশি টুর্নামেন্টটিতে টানা ১০টি টাইব্রেক জয়ের রেকর্ডও গড়েছেন তিনি। ম্যাচের শুরুতে বেশ এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। নোসকোভার প্রথম সার্ভিস গেমেই ব্রেক করে ৫-২ ব্যবধানে এগিয়ে যান তিনি। তবে সেট জয়ের সুযোগে নিজেই সার্ভ হারান। শেষ পর্যন্ত টাইব্রেকে ৭-১ ব্যবধানে জিতে প্রথম সেট নিজের করে নেন সাবালেঙ্কা। দ্বিতীয় স...