রাজবাড়ীতে আবৃত্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা
রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সুহৃদ সমাবেশ ও তূর্যশিকড় ঢাকার যৌথ উদ্যোগে এবং মনোজগৎ সেন্টার ফরিদপুর ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান। মুখ্য আলোচক ছিলেন শিশু, কিশোর ও পরিবার মনোরোগবিদ্যা বিশেষজ্ঞ প্রফেসর ডা. হেলাল উদ্দিন আহমেদ। রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কমল কান্তি সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, রাবেয়া কাদের স্মৃতি পাঠ...