প্রোটিন কুকিং চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন ঢাকার ফারজানা
প্রোটিনসমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার খন্দকার ফারজানা ইয়াসমিন। শনিবার রাজধানী ঢাকায় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসএসইসি) যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘প্রোটিন দিয়ে আপনার খাবারের পুষ্টি বাড়ান’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট, খুলনা ও ঢাকায় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। এসব পর্ব পেরিয়ে ২০ জন প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পান। গ্র্য...