উইটকফ-কুশনারের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বললেন, যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে
কিয়েভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে। রোববার কয়েক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আপাতত পরিস্থিতি তেমনই মনে হচ্ছে।’ রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন সফরে যান উইটকফ ও কুশনার। তবে বৈঠক থেকে কোনো বড় ধরনের অগ্রগতির ঘোষণা আসেনি। এর আগের দিন শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন তারা। কিয়েভের আলোচনাকে ‘তাৎপর্যপূর্ণ’ ও গুরুত্বপ...