যে কারণে স্ত্রীর হাতে ‘চড় খেলেন’ ফরাসি প্রেসিডেন্ট
ইরানি বংশোদ্ভূত এক অভিনেত্রীর সঙ্গে বার্তা আদান-প্রদানের কারণে স্ত্রীর হাতে ‘চড় খেয়েছিলেন’ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তারদিফের লেখা 'অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল' শিরোনামের একটি নতুন বইয়ে এই দাবিটি করা হয়েছে। গত বছর ভিয়েতনাম সফরের সময় বিমান থেকে নামার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং তার স্ত্রী ব্রিজিত মাক্রোঁর মধ্যকার একটি অস্বস্তিকর মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। মুহূর্তটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাংবাদিক ফ্লোরিয়ান তারদিফের লেখা বইটিতে বলা হয়েছে, ৪৮ বছর বয়সী ম্যাক্রোঁ এবং ৪২ বছর বয়সী...