তিস্তার স্রোতে ধসে গেল ক্রসবাঁধের ৪০ মিটার, ঝুঁকিতে ৬ গ্রাম ও ৫টি বাজার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা নদীর তীব্র স্রোতে একটি গুরুত্বপূর্ণ ক্রসবাঁধের বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্রোত তীব্র হলে হঠাৎ করেই বাঁধটির প্রায় ৪০ মিটার এলাকা ধসে পড়ে। এতে উপজেলার অন্তত ছয়টি গ্রামের ২০ হাজার মানুষ ও পাঁচটি স্থানীয় বাজার প্লাবিত ও নদীভাঙনের ঝুঁকিতে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার বুড়িরহাট নামক স্থানে অবস্থিত ওই ক্রসবাঁধের উত্তর অংশে আচমকা ভাঙন শুরু হয়। চোখের পলকে কয়েক মিনিটের মধ্যে বাঁধের বিশাল অংশ ধসে তিস্তায় বিলীন হয়ে যায়। স্থানীয়দের আশঙ্কা, বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে বড়দরগা, বুড়িরহাট, রামহরি, চতুরা, কাল...