পরাশক্তির মন জোগানোর বিপজ্জনক রাজনীতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কচর্চা আর্থিকভাবে তো বটেই, রাজনৈতিকভাবেও কি ব্যয়বহুল হয়ে যাচ্ছে? প্রশ্নটা মনে এলো ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট এবং তার পরিপ্রেক্ষিতে সরকারের একাধিক মন্ত্রীর পরস্পরবিরোধী বক্তব্য দেখে। রোববারের ওই পোস্টে তিনি দাবি করেছেন, ‘এই সপ্তাহেই কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে আরও বোয়িং উড়োজাহাজ কেনার অঙ্গীকার নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আরেকটি দারুণ চুক্তি করেছেন’ (বিবিসি, ৩১ আগস্ট)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ৩০ এপ্রিল ঢাকায় এক অনু...