অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রে ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯
রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত একটি চক্রের ছয় চীনা নাগরিকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে চীনা নাগরিক এম এ জি, ঝাং জিয়াহাও, লিউ জিনজি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান ও জেমস ঝু রয়েছেন। এছাড়া বাংলাদেশি নাগরিক কাউসার হোসেন, আব্দুল করিম ও রোকন উদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, বুধবার সকালে নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এব...