ঈদুল আজহায় লা রিভের নতুন কালেকশন
ঈদ-উল আজহা মানেই আত্মিক সংযম, কৃতজ্ঞতা, পরিবার, শিকড় ও ভাগাভাগির গভীর অনুভবের উৎসব। এই অনুভূতিকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উন্মোচন করেছে লা রিভ ঈদ-উল-কালেকশন ২০২৬। এবারের কালেকশনের মূল ভাবনা ’সম্মানে, উদযাপনে, ঐতিহ্যের গল্প’ যেখানে ঐতিহ্য, কারুশিল্প, প্রকৃতির রং এবং আধুনিক ফ্যাশনের সহজ আভিজাত্য একসঙ্গে ধরা দিয়েছে। লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ঈদুল আজহা আমাদের কাছে শুধু উৎসবের দিন নয়; এটি কৃতজ্ঞতা, আত্মত্যাগ ও পরিবারের সঙ্গে সম্পর্ককে নতুন করে অনুভব করার সময়। ‘অনার্ড’ কালেকশনে আমরা সেই অনুভূতিকে...