শিশুর সুরক্ষা নিশ্চিত করুন
দেশে হামের টিকার সংকট এবং চারশত শিশুর মৃত্যুর ঘটনা খতাইয়া দেখিবার সরকারি পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। রবিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যসেবা বিভা...