বিদ্যুৎ সুবিধা বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও বিদ্যুৎ সুবিধার আওতা বাড়াতে ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির বোর্ড সভায় এ ঋণ অনুমোদন করা হয়েছে। সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্টে এ ঋণ দেওয়া হবে। এর আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার দুর্গম উপজেলাগুলোতে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। গতকাল মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রকল্পটির আওতায় ছয়টি ৩৩/১১ কিলোভোল্ট উপকেন্দ্র নির্মাণ করা হবে। এতে...