১ লাখ ৮০ হাজার টাকায় আসামি ছাড়ার অভিযোগ
ময়মনসিংহে মোবাইল ফোন ও ই-মেইল হ্যাক করে অপপ্রচারের ঘটনায় আটক যুবককে মামলা না দিয়ে ছেড়ে দিতে এক লাখ ৮০ হাজার টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। মুক্তাগাছা থানার ওসির মধ্যস্থতায় থানায় বসেই অভিযোগকারী ও আসামি পক্ষ আপসনামা সম্পন্ন করে সাধারণ ডায়েরি প্রত্যাহার করে। জানা গেছে, মুক্তাগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউনডাঙ্গারচর এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর মোবাইল ফোন ও ই-মেইল হ্যাক করে তাঁর ও তাঁর স্ত্রীর ছবি অনলাইনে ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছিল। এই ঘটনায় গত ২৭ আগস্ট মুক্তাগাছা থানায় একটি জিডি করেন তিনি। অভিযোগের সূত্র ধরে গত ২৮ আগস্ট রাতে ত্রিশাল উপজেলার বিয়ারা উত্তরপাড়া এলাকার আরমান আহম্মেদকে আটক করে...