যানজট কমাতে ড্রোন
ঢাকার সড়কে যানজট এখন শুধু একটি নগর-সমস্যা নয়; এটি মানুষের দৈনন্দিন জীবন, কর্মঘণ্টা, অর্থনীতি ও মানসিক স্বস্তির ওপর সরাসরি প্রভাব ফেলা এক দীর্ঘস্থায়ী বাস্তবতা। কোথাও কয়েক মিনিটের অচলাবস্থা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের সড়ক, উড়াল সড়ক কিংবা উড়ালপথে। এই জটিল বাস্তবতায় সড়কের প্রচলিত নজরদারির পাশাপাশি এবার আকাশপথে নজরদারির কথা ভাবছে ঢাকা মহানগর পুলিশ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরার পর পরীক্ষামূলক ড্রোন নজরদারি যুক্ত করার উদ্যোগ নিঃসন্দেহে রাজধানীর যান ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে প্রযুক্তি নিজে কোনো জাদুর কাঠি নয়। ড্রোন আকাশ থেকে যানজট দেখতে পারবে; কারণ শনাক্ত করত...