মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপে জোর
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জিডিপি প্রবৃদ্ধি অর্জনের কৌশল নির্ধারণের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। গতকাল বুধবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী অর্থবছরের বাজেটের আয়-ব্যয়ের খসড়া রূপরেখা উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী নানা বিষয়ে নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার...