গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে? জেনে নিন ঘরোয়া সমাধান
শুধু বয়ষ্করাই নয়, আজকাল প্রায় সব বয়সীদের মধ্যেই গাটে ব্যথার সমস্যা দেখা যাচ্ছে। শরীরে পর্যাপ্ত ক্যালশিয়ামের বা ভিটামিন ডি’য়ের অভাব, অনিয়মিত খাওয়াদাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চার অভাব মূলত গাঁটের ব্যথার অন্যতম কারণ। হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গাঁটে ব্যথা কমাতে প্রথমেই খাদ্যতালিকা থেকে এমন সব খাবার বাদ দিতে হবে যাতে অতিরিক্ত লবণ রয়েছে। কারণ লবণ এই ধরনের ব্যথা বাড়িয়ে দেয়। কাঁচা লবণ একেবারেই খাওয়া ঠিক নয়। জাংক ফুড খাওয়া এড়িয়ে চলতে হবে। এর পাশাপাশি তিনটি অভ্যাস ত্যাগ করতে হবে। এগুলো হলো-বাসি এবং শুকনো খাবার খাওয়া, অতিরিক্ত শরীরচর্চা বা এক্সারসাই...