আসামি ধরতে পুলিশের গাফিলতির অভিযোগ
কুমিল্লার মেঘনায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কোহিনুর আক্তার হত্যা মামলার আট আসামি এখনও গ্রেপ্তার হয়নি। এজাহারভুক্ত ৬১ আসামির মধ্যে পাঁচজন কারাগারে। জামিনে রয়েছেন ৪৮ জন। বাকি আট আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদীপক্ষের লোকজন। তুলেছেন পুলিশের গাফিলতির অভিযোগ। নিহত কোহিনুর আক্তার (৪৫) মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের ট্রলার চালক কাবিল মিয়ার স্ত্রী। গত ২৬ জুলাই মেঘনা ও তিতাস উপজেলার বাসিন্দাদের মধ্যে চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কোহিনুর আক্তার নিহত এবং ৪০ জন আহত হন। ঘটনার দুই দিন পর মেঘনা থানায় ৬১ জনের নাম উল্লেখ করে মামলা করেন কাবিল মিয়া। মামলা দায়েরের রাতেই চারজন এবং...