পণ্য আমদানির আড়ালে আসছে অবৈধ স্বর্ণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক সংঘবদ্ধ একটি চক্র ভুয়া ঠিকানা ব্যবহার করে দেশে স্বর্ণের অবৈধ চালান আনছে বলে জানিয়েছে পুলিশ। সর্বশেষ একটি ভুয়া ঠিকানায় আসা ফলের চালানে ১৬ কেজি স্বর্ণ আসে। পৃথক ঘটনায় বিমানবন্দরের কার্গো হোল্ড থেকে আরও দুটি চালানে ৩৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। পুলিশ জানায়, গত ১৯ জুলাই হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাজধানীর উত্তরখানের মন্ডার ওই ভুয়া ঠিকানায় ফুড লিংক প্রতিষ্ঠানের নামে ফলের দুটি ক্যারেট আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কার্গো আমদানি শাখায় কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে ফলের একটি ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণ জ...