হোটেলের বারে ছুরিকাঘাতে তরুণ নিহত, স্থানীয়দের মারধরে আটক তরুণের মৃত্যু
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের বারে গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মারধরের শিকার আরেক তরুণকে আটক করে পুলিশ। শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন নাজিবুল হক রাশেদ (২৮) ও সোলাইমান ওরফে সালমান (৩০)। রাশেদের বাড়ি শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকায়। সালমানের বাড়ি শহরের বিজিবি ক্যাম্প এলাকায়। পুলিশ জানিয়েছে, সালমান একটি কিশোর গ্যাংয়ের নেতা। তাঁর বিরুদ্ধে সদর থানায় ছিনতাইসহ একাধিক মামলা আছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঝাউতলা এলাকার রেনেসাঁ দ্য গ্র্যান্ড হোটেলের বারে এ ঘটনা ঘটে। বারের দায়িত্বপ্রাপ্ত দুজন নাম প্রকাশ...