প্রযুক্তিগত উৎকর্ষে নিরন্তর এগিয়ে যাচ্ছে আবুল খায়ের স্টীল
চট্টগ্রামের সীতাকুণ্ডে একেএস স্টীলের কারখানায় গেলে দেখা মিলবে বিশাল কর্মযজ্ঞের। লাল-তপ্ত বিলেট ছুটে চলেছে একের পর এক স্ট্যান্ড পেরিয়ে। চোখের পলকে সেটি রূপ নিচ্ছে নির্দিষ্ট মাপের রডে। সেকেন্ডের ভগ্নাংশকে পাল্লা দিয়ে। আর এই অবিশ্বাস্য প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে একেএস নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। এক মিনিটে সর্বাধিক স্টীল রিবার (রড) উৎপাদন করতে সক্ষম হয়েছে একেএস। আরও উন্নত গুণগণ মান নিশ্চিত করে মিনিটে ৫২টি ১০৮ মিটার দৈর্ঘ্যের স্টীল রিবার উৎপাদন করার মাধ্যমে অর্জিত হয়েছে এই রেকর্ড। যা একেএস এবং আবুল খায়ের গ্রুপের প্রযুক্তিগত উৎকর্ষে নিরন্তর নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টার গ...