নেপাল-তিব্বতে নিহত ছাড়াল ৩৫০, নিখোঁজরা ৩৫ দেশের নাগরিক
নেপাল ও তিব্বতের বন্যায় আরও অন্তত ৩৩টি দেশের নাগরিকরা নিখোঁজ আছেন। এসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ও নেপাল ট্যুরিজম বোর্ডের বরাত দিয়ে এই পরিসংখ্যান প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। তারা মোট ১ হাজার ৩৮১ জন নিখোঁজের কথা উল্লেখ করেছে। তবে আরেক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিখোঁজের সংখ্যা প্রায় দেড় হাজার। এর আগে ৩৫টি দেশের নাগরিক নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছিল এএফপি। পরে দুটি দেশের দুজন উদ্ধার হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত ৩৬২ জন নিহতের তথ্য জানা গেছে। তাদের মধ্যে ৩৫৯ জন নেপালে বলে জানিয়েছে বিবিসি। আর চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া তিব্বতে ৩ জন নিহতের কথা জানিয়েছ...