নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলের গতিপথ কোন দিকে
কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিমালয় অঞ্চলে একটি হিমবাহ ধসে নেপাল-তিব্বত সীমান্তে বন্যার সৃষ্টি হয়েছে। গুগল আর্থ, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার কিছু ছবি বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, হিমবাহ ধসের ঘটনাটি ঘটে হিমালয়ের ‘লাংটাং লিরুং’ নামে একটি চূড়ার কাছে। এটি নেপালের মধ্যে পড়েছে। প্রায় একই সময়ে বরফ ও পাথরের একটি তুষারধস ঘটে। যেটিকে ভূমিধসও বলা হচ্ছে। এটি পাহাড়ের ঢাল বেয়ে লহেন্দে খোলা নদীতে গিয়ে পড়ে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই নদীটি পরে নেপালের ভোতে কোশি ও ত্রিশুলি নদীর সঙ্গে মিশেছে। বন্যার পানি ত্রিশুলি নদী ধরে নেপালের দক...