শান্তরা এখন অস্ট্রেলিয়ায় পর্যটক
ছোট্ট শহরে দেখার বলতে সমুদ্রসৈকত, পোতাশ্রয় আর পার্ক। এই কয়টি দর্শনীয় স্থান এক বেলায় দেখে নেওয়া যায়। আরও কিছু দেখতে হলে নাজমুল হোসেন শান্তদের যেতে হবে দ্বীপে। যেমন গ্রেট ব্যারিয়ার রিফ আইল্যান্ডে। শিশু সন্তান নিয়ে অ্যাডভেঞ্চার করার ইচ্ছা অধিনায়কের নেই, তাই সিদ্ধান্ত নিয়েছেন মেলবোর্নে বেড়াবেন। তাসকিন আহমেদ পরিবার নিয়ে সিডনি গেছেন ছোট বোনের বাড়ি। লিটন কুমার দাস ব্রিসবেনে সস্ত্রীক। যেসব খেলোয়াড়ের পরিবার এসেছে, তাদের কেউই ম্যাকাইয়ের টিম হোটেলে থাকেননি। পর্যটক হয়ে বেরিয়ে পড়েছেন পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতে। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তারা টিম হোটেলের বাসিন্দা। এই সংখ্যাটাই বেশি। গতকাল সোমবা...