কাজের ভিসার ফি ১ লাখ ডলারের বেশি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ভারতীয়রাই কি নিশানায়
যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারের বেশি করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন প্রস্তাব অনুযায়ী, এই ভিসার ফি ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার করা হতে পারে। এতে যুক্তরাষ্ট্রে কাজের জন্য যাওয়া বিদেশি কর্মীদের পাশাপাশি তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে। সোমবার মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত প্রস্তাবিত নিয়মে এ ফি নির্ধারণের কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) প্রস্তাবটি দিয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এটি চূড়ান্ত হতে পারে। তবে প্রস্তাবটি কার্যকর হওয়ার আগেই এর আইনি বৈধতা নিয়ে প্রশ্...