চিরসবুজ তারুণ্যের প্রতিচ্ছবি
‘এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’– তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য যখন এ কবিতা রচনা করেন তখন তিনি ছিলেন তরুণ। মাত্র অল্প বয়সেই কবি সুকান্ত ভট্টাচার্যের মধ্যে যে কাব্য প্রতিভার স্ফুরণ ঘটেছিল, এ কবিতা তার উৎকৃষ্ট উদাহরণ। পরবর্তী নতুন প্রজন্মের জন্য শোষণমুক্ত এক নতুন পৃথিবী গড়ে তোলার শপথ নিয়েছিলেন তাঁর ‘ছাড়পত্র’ কবিতায়। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের আয়োজনে বক্তারা এসব কথা বলেন। গত শনিবার স্থানীয় সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল...