চার মাস ‘নিখোঁজ’ মিরাজকে ফেরত চায় পরিবার
চার মাসের বেশি নিখোঁজ বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকার জেলে মিরাজ শেখকে দ্রুত উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তাঁর পরিবার। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁকে জীবিত ও সুস্থ অবস্থায় খুঁজে বের করার পাশাপাশি নিখোঁজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এবং ভুক্তভোগী পরিবার যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় নিখোঁজ হওয়া মিরাজের মা তাসলিমা বেগম, স্ত্রী মুক্তা খাতুন, বোন লিজা ইসলাম ও ছেলে মাহিন উপস্...