সুনামগঞ্জ-সাচনা সড়কের গাছ কাটা স্থগিত, তদন্ত কমিটি
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে সওজের জায়গায় থাকা প্রায় সাড়ে চার হাজার গাছ কাটার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সাচনা বাজার এলাকায় সব ধরনের গাছ কাটা স্থগিত ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক গণমাধ্যমকে এই বিষয়ে অবহিত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলকে আহ্বায়ক করে সড়ক ও জনপথ বিভাগের (সওজের) উপবিভাগীয় প্রকৌশলী ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কেন অনুমতি ছাড়া গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সুনামগঞ্জ-সাচনা বাজার সড়ক...