সকালে ২–৩টি তুলসীপাতা চিবিয়ে খেলে মিলতে পারে যেসব উপকার
সকালের শুরুটা কী দিয়ে হচ্ছে, তার সঙ্গে দিনের বাকি অভ্যাসেরও কিছুটা সম্পর্ক থাকে। স্বাস্থ্যসচেতনতার কারণে এখন অনেক পুরোনো ঘরোয়া অভ্যাস আবার জনপ্রিয় হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো সকালে খালি পেটে কয়েকটি তুলসীপাতা চিবিয়ে খাওয়া। বাড়ির টবে সহজেই বেড়ে ওঠা এই গাছটি ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যবহারের পাশাপাশি ঐতিহ্যবাহী স্বাস্থ্যচর্চাতেও দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। তুলসীপাতায় রয়েছে নানা উদ্ভিজ্জ যৌগ তুলসীর পাতায় ইউজেনল, রোজম্যারিনিক অ্যাসিড ও উরসোলিক অ্যাসিডের মতো বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ রয়েছে। এসব উপাদানের অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহনাশক ও জীবাণুরোধী বৈশিষ্ট্য নিয়ে গবেষণা হয়েছে। এ ছাড়া তুলসীপাতায় ক্যালসিয়াম,...