ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বিরোধ
বলিউডের দুই অভিনেত্রী কঙ্গনা রনৌত ও তাপসী পান্নুর পুরোনো বিবাদে ফের সামনে এসেছে। তাপসীর ‘পারিবারিক শিক্ষা’ মন্তব্যের জবাব দিতে গিয়ে এবার তার বেড়ে ওঠা, আর্থিক পরিস্থিতি ও পারিবারিক পরিচয় নিয়ে কটাক্ষ করেছেন কঙ্গনা। নিজের পরিবারকে ‘রাজপুত জমিদার বংশ’ বলেও উল্লেখ করেছেন এই অভিনেত্রী ও বিজেপি সাংসদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানান, কঙ্গনার সঙ্গে তাঁর কখনো সামনাসামনি দেখা হয়নি। এমনকি দুই অভিনেত্রীর কথিত বিরোধ শুরুর আগেও তাদের দেখা হয়নি, পরেও নয়। অথচ তাঁদের দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনা হয়ে আসছে। তাপসীর মতে, একজন মানুষ অন্যের...