সিলেটে ইউনাইটেড আইগ্যাসের ‘রিটেইল পার্টনার্স মিট’ অনুষ্ঠিত
ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের উদ্যোগে ‘রিটেইল পার্টনার্স মিট’ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ছয় শতাধিক রিটেইল এলপিজি ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওর্তাজ, সিএফও ওসমান চেলিক এবং জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস শওকত ওসমান জামিল। এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ইউনাইটেড আইগ্যাসের রিটেইল এলপিজি ব্যবসায়ীদের দীর্ঘদিনের আস্থা, সহযোগিতা ও অবদানের প্রশংসা করেন। তারা একই সঙ্গে ভবিষ্যতে পারস্পরিক স...