৩ দিন পর চালু এক্সিলারেট, গ্যাস সরবরাহ বাড়বে ধীরে ধীরে
এলএনজি কার্গো সংকটে তিন দিন বন্ধ থাকার পর মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে টার্মিনালটি চালু হয়। শুরুতে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। টার্মিনালের কার্যক্রম স্থিতিশীল হলে সরবরাহের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে। পেট্রোবাংলা সূত্র জানায়, ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) একটি এলএনজি কার্গো নির্ধারিত সময়ের এক দিন আগে মহেশখালীতে পৌঁছানোয় টার্মিনালটি দ্রুত চালু করা সম্ভব হয়েছে। কার্গোটি আগামীকাল পৌঁছানোর কথা ছিল। তবে আগেই পৌঁছে যাওয়ায় আজ দুপুর থেকেই রিগ্যাসিফিকেশন শুরু হয়। পেট্রোবাংলার পিএ...