শাকিব-আদনান-হিমেল নতুন মিশন, নিউইয়র্কের ছবি ঘিরে বাড়ছে জল্পনা
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’—পরপর দুই সিনেমায় একসঙ্গে কাজ করে সাফল্য পেয়েছিলেন শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ।দীর্ঘদিন ধরে গুঞ্জন, এই ত্রয়ী আবারও নতুন সিনেমা নিয়ে ফিরছেন। সিনেমাটি ২০২৭ সালের কোনো এক ঈদে মুক্তি পেতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এবার নিউইয়র্কে এই সফল ত্রয়ীকে একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে তাঁদের সিনেমায় ফেরার গুঞ্জন শুরু হয়েছে। গেল জুন মাসে হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন সিনেমার ইঙ্গিত দিয়েছিলেন আরশাদ আদনান। সেময় তিনি বলেন, বাংলা ভাষাভাষী সিনেমাপ্রেমীদের জন্য বড় ও চমক...