বিদ্যুৎহীন চট্টগ্রাম মেডিকেল কলেজ, ভোগান্তিতে রোগীরা
দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় টিকিট কাটতে, পরীক্ষা করাতে ও চিকিৎসাসেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনেরা। ভুক্তভোগী মো. ইমরান বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ না থাকায় টিকিট কাটতে পারিনি। চিকিৎসকের পরামর্শ দেওয়া কয়েকটি পরীক্ষাও করাতে না পেরে ফিরে যেতে হয়েছে। আরেক রোগী সুজন দাশ বলেন, এমআরআই পরীক্ষা চলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে মেশিন বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর আবার পরীক্ষা করা সম্ভব হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, বিদ্যুৎ না থাকলে...