বিগ ব্যাশে নাহিদের খেলা নিয়ে যা বলল বিসিবি
বিগ ব্যাশ লিগে (বিবিএল) নাহিদ রানাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে দুটি ফ্র্যাঞ্চাইজি। তবে চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ডানহাতি পেসারকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের প্রয়োজন মিটিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, নাহিদকে পেতে আগ্রহী অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস। গ্রেড-টু সাইড স্ট্রেইন থেকে সেরে উঠলেও এখনো তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ হয়নি। বোলিং ফিটনেস ফিরে পাওয়ার পরই মাঠে ফেরার অনুমতি পাবেন তিনি। নাফীস বলেন, ‘নাহ...