সিকৃবির প্রশাসনিক ভবনে তালা আন্দোলনকারীদের
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনে উত্তপ্ত ক্যাম্পাস। আন্দোলনের চতুর্থ দিনে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক সংগঠন ‘সাদা দল’ সমর্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ আন্দোলনে সংহতি জানিয়ে মাঠে নেমেছেন ছাত্রদলের নেতাকর্মীরাও। এর আগে উপাচার্যের অনিয়মের প্রতিবাদে একযোগে পদত্যাগ করেন ১১টি প্রশাসনিক পদে দায়িত্বরত ৫ শিক্ষকসহ মোট ১১ জন কর্মকর্তা। বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যকে ‘দুর্নীতিবাজ’ ও ‘জাতীয়তাবাদী আদ...