পুলিশের জব্দ করা মদের হিসাব নিয়ে নয়ছয়
‘সন্ধ্যায় আমার দোকানের সামনে একটি কাভার্ডভ্যান এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর সাদা পোশাকের দুজন পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি জব্দ করেন। এক-দুই ঘণ্টা পর পোশাক পরা থানার পুলিশ আসে। তারা গাড়িতে অবৈধ মালপত্র আছে জানিয়ে আমাকে সাক্ষী হতে বলেন। আমাকে এসবে না জড়াতে অনুরোধ করি। পরে দোকান বন্ধ করে রাত ১২টার দিকে বাসায় চলে যাই। পরদিন সকালে এসে একটি কাগজে জব্দ তালিকার সাক্ষী হিসেবে আমার স্বাক্ষর নেওয়া হয়। কাভার্ডভ্যানে কী ছিল, আমাকে দেখানো হয়নি।’ সমকালকে এসব কথা বলেন চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় গত ২৭ মে কাভার্ডভ্যানভর্তি বিদেশি মদ জব্দ করা নিয়ে মামলার সাক্ষী দোকানদার জামাল হোসেন। আরেক দোকানদার জহির হো...