ভ্যাপসা গরম আরও ৪-৫ দিন, বৃষ্টির বার্তা
গত কয়েক দিনে বৃষ্টির তোড়জোড় কম থাকায় বাতাসে জমেছে জলীয় বাষ্প। দিনে তো বটেই, রাতেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীবাসী। তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও গরম অনুভূত হচ্ছে আরও বেশি। এর মধ্যে বিদ্যুৎ চলে গেলে ঘরে না থেকে বারান্দায় বসে থাকছেন অনেকেই। শুক্রবার বিকেল ৫টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ; যা একই সময়ে চট্টগ্রামে ৭৪, রংপুরে ৮৫, ময়মনসিংহে ৭৫, সিলেটে ৭৯, খুলনায় ৮০ এবং বরিশালে ৭৪ শতাংশ দেখা যায়। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, দেশজুড়ে গড়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭০ থেকে ৮৫ শতাংশ। অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘বর্তমানে দক্ষিণমুখী বাত...