নদীর তীরে গিলক্রিস্টের দেখা
পাইওনিয়ার নদীর বাঁধানো তীর ধরে প্রাতর্ভ্রমণ করছিলেন অনেকে। মিষ্টি রোদ, ঠান্ডা হাওয়ায় স্বর্গীয় একটা পরিবেশ। যাদের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটছিলাম, তারা সবাই অপরিচিত। চলতে চলতে একটি চেনা মুখের দেখা মিলল। চোখে চোখ পড়তে সৌজন্য বিনিময় করলেন তিনি। বললেন, ‘গুড লাক বাংলাদেশ’। বিস্ময়ের হাসি ও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই মানুষটি আর কেউ নন– অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। এই দেশে খেলোয়াড়রা সবাই সাধারণ। রেস্তোরাঁয় পাশাপাশি টেবিলে বসে খাবার খেলেও কেউ কাউকে বিরক্ত করে না। গিলক্রিস্টকেও কেউ জেঁকে ধরেনি অটোগ্রাফ নেওয়ার জন্য। তাই বলে ভাববেন না অস্ট্রেলিয়ায় সাব...